Header Ads

Header ADS

ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য

                                   


 
কবিতা

  • ভাষা আন্দোলনের প্রথম কবিতা -“কাদঁতে আসিনি ,ফাঁসির দাবি নিয়ে এসেছি” 
  • কবিতাটি রচনা করেন- কবি মাহবুবুল আলম চৌধুরী
  • প্রথম শহীদ মিনার ভাঙ্গার প্রতিক্রিয়ায় লেখা কবিতা ‘স্মৃতিস্তম্ভ” । কবিতাটি আলাউদ্দনি আল আজাদের লেখা।
  • ভাষা আন্দোলন নিয়ে হাসান হাফিজুর রহমানের লেখা কবিতা- “ মিছিলের এক মুখ” এবং “অমর একুশে”।
  • “কোন  এক মাকে” কবিতাটি লিখেছেন - আবু জাফর উবায়দুল্লাহ।




  • কবি শামসুর রহমান ভাষা আন্দোলন ভিত্তিক বিখ্যাত কবিতা “বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা এবং “শহীদ মিনারে কবিতা পাঠ”।
  • সিকান্দার আবু জাফর লেখেন “সংগ্রাম চলবেই”
  • “শহীদ স্মরণে”  কবিতাটি লেখেন মোহাম্মদ মনিরুজ্জামান।


  • ভাষা আন্দোলনকে কেন্দ্র করে অনেক ছড়া রচিত হয়েছে । 
  • কবি আল মাহমুদের -“একুশের ছড়া” (ফেব্রুয়ারির  একুশ তারিখ /দুপুর বেলার অক্ত...)

                                                                        গান
  • একুশে ফেব্রুয়ারিকে নিয়ে প্রথম গান  - “ভুলব না ভুলব না সেই একুশে ফেব্রুয়ারি ভুলব না”। ১৯৫৫ সাল পর্যন্ত এ গানটি গেয়ে প্রভাতফেরি হতো। গানটি লেখেন- আ ন ম গাজীউল হক।
  • “ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি” গানটি লিখেছিলেন আব্দুল গাফফার চৌধুরী গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
  • “ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়” আব্দুল লতিফের লিখা গান।
  • “ সালাম সালাম হাজার সালাম” গানটি লিখেছেন ফজল এ খোদা।
                                         

                                                               নাটক
  • ভাষা আন্দোলনের প্রথম নাটক মুনীর চৌধুরীর লেখা “কবর”
  • নাটকটি ২৩ ফেব্রুয়ারি, ১৯৫৩ সালে ঢাকা কেন্দ্রিয় কারাগারে মঞ্চস্থ হয়।
  • ভাষা   আন্দোলনের উপর ‍ভিত্তি করে মমতাজউদ্দীন আহমেদ এর নাটক ‘বিবাহ’।

                                                            উপন্যাস
  • ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস- “আরেক ফল্গুন” ।
  • উপন্যাসটি  রচনা করেন - জহির রায়হান।
  • সেলিনা হোসেন রচনা করেন- “যাপিত জীবন” এবং “ নিরন্তর ঘন্টধ্বনি”
  • শওকত ওসমান লেখেন -“ আর্তনাদ”
                                          


                                                          সম্পাদিত গ্রন্থ
  • হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশের প্রথম সংকলন -  “একুশে ফেব্রুয়ারি(১৯৫৩) 
  • এটি প্রকাশের তিন সপ্তাহের মধ্যে পাকিস্তান সরকার বাজেয়াপ্ত করে।

No comments

Powered by Blogger.