Header Ads

Header ADS

বাংলা ব্যাকরণ : সমাস নির্ণয়

                   


                           


               
  বিভিন্ন পরীক্ষায় আসা
   সমাস

  • পুষ্পসৌরভ = পুষ্পের সৌরভ - কর্মধারয় সমাস (৩৮ বিসিএস)
  • নীলপদ্ম= নীল যে পদ্ম - কর্মধারয় সমাস ( সেতু মন্ত্রণালয়)
  • হাসাহাসি = হাসিতে হাসিতে যে ক্রিয়া -- ব্যতিহার বহুব্রীহি।  (পরিবার কল্যাণ মন্ত্রণালয়)
  • হাসিমুখ = হাসি মাখা মুখ  - মধ্যপদলোপী কর্মধারয় সমাস।  (BRDB)
  •  সমাস ভাষাকে কি করে - সংক্ষেপ করে। ((BRDB)
  • নীলাম্বর - কর্মধারয় সমাস (14 th NTRCA)
  • কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।  (14 th NTRCA)
  • অন্যগৃহ = গৃহান্তর -   নিত্য সমাস (14 th NTRCA)
  • কাঁচাপাকা = যা কাঁচা তাই পাকা - কর্মধারয় সমাস।  (পরিসংখ্যান কর্মকর্তা)
  • জজ সাহেব= যিনি জজ তিনিই সাহেব - কর্মধারয় সমাস । (পল্লী বিদ্যুতায়ন বোর্ড)
  • লাঠালাঠি = লাঠিতে লাঠিতে যে যুদ্ধ - ব্যতিহার বহুব্রীহি । (পল্লী বিদ্যুতায়ন বোর্ড)
  • কোলাকুলি = কোলে কোলে যে মিলন - ব্যতিহার বহুব্রীহি । (PSC)
  • চন্দ্রমুখ = মুখ চন্দ্রের ন্যায় - উপমিত কর্মধারয় সমাস। (ওয়েজ   কল্যাণ বোর্ড)
  • চতুষ্পদ = চার পদ বিশিষ্ট যা -  বহুব্রীহি সমাস। (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ)
  • অচেনা = ন চেনা - তৎপুরুষ সমাস। (NSI)

          প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 
                       আসা  সমাস হতে প্রশ্ন

  • অনাদর এর ব্যাসবাক্য - ন আদর ।
  • রাজর্ষি =  যিনি রাজা তিনিই ঋষি।
  • মনমাঝি = মন রুপ মাঝি ।
  • শশব্যস্ত - কর্মধারয় সমাস।
  • দম্পতি = জয়া ও পতি- - দ্বন্ধ সমাস। 
  • মধুমাখা = মধু দ্বারা মাখা -- তৎপুরুষ সমাস।
  • বিষবৃক্ষ = বিষ সদৃশ বৃক্ষ -- কর্মধারয় সমাস। 
  • সমাসের রীতি যে ভাষা থেকে এসেছে -- সংস্কৃত।
  • যে সমাসে ব্যাসবাক্য হয় না -- নিত্য সমাস । 
  • বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে।
  • তৎপুরুষ সমাসে প্রধান থাকে -- পর পদ।
  • পূর্ব পদে উপসর্গ বসে যে সমাস হয় -- প্রাদি সমাস।
  • নীলাম্বর = নীল যে অম্বর -- কর্মধারয় সমাস।
  • তেপান্তর = তিন প্রান্তের সমাহার-- দ্বিগু সমাস।
  • আশীবিষ = আশীতে বিষ যার-- বহুব্রীহি।
  • অনুতাপ = তাপের পশ্চাৎ -- অব্যয়ীভাব।
  • বেমানান = মানানোর অভাব --অব্যয়ীভাব।
  • পাপমুক্ত = পাপ হতে মুক্ত -- তৎপুরুষ সমাস।

No comments

Powered by Blogger.