CDP (সিডিপি)
সিডিপি (CDP- Committee for Development Policy) হলো জাতিসংঘের (ECOSOCএর)একটি সহযোগী ফোরাম। সিডিপি(CDP) মূলত কোন দেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে রুপান্তর হবে তা নির্ধারণ করে। সিডিপি তিন বছর পর পর LDC ভুক্ত দেশ গুলোকে মূল্য়ায়ন করে।
তিনটি সূচকের ভিত্তিতে সিডিপি মূল্যায়ন করে। যথাঃ ১. পরিবেশ ও অর্থনৈতিক ভঙ্গুরতা ২. মানবসম্পদ ৩. মাথাপিছু আয়।
কোন দেশকে এলডিসি থেকে বের হওয়ার জন্য সিডিপি(CDP) জাতিসংঘের (ECOSOC-United Nations Economic & Social council) এ সুপারিশ পাঠায়।
পরবর্তিতে ECOSOC জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনুমোদনের জন্য পাঠায়।
উপরোক্ত তিন সূচকের নির্দিষ্ট মান অজর্ন করলে এলডিসি(LDC) থেকে বের হওয়া যায়।
সিডিপির বর্তমান সদস্য সংখ্যা-২৪।

No comments
New comments are not allowed.