Header Ads

Header ADS

ছত্রাক: সাধারণ বৈশিষ্ট্য,দৈহিক গঠন Fungi its Structure & character.



 ছত্রাক সম্পর্কিত ছোট প্রশ্ন




হাইফা কী?

মাইসেলিয়ামের এক একটি শাখাকে  হাইফা বা অনুসূত্র বলে।


মাইসেলিয়াম কী?

হাইফা  দ্বারা গঠিত ছত্রাকের এক একটি সূত্রাকার দেহকে মাইসেলিয়াম বলে।

সিনোসাইটিক মাইসেলিয়াম কী?

প্রস্থ প্রাচীরবিহীন নলাকার দেহ ও বহু নিউক্লিয়াস যুক্ত মাইসেলিয়ামকে সিনোসাইটিক মাইসেলিয়াম বলে।

ছত্রাকের কোষ প্রাচরি কি দ্বারা গঠিত?

ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত।







রাইজোমর্ফ কাকে বলে?

-- উচ্চ শ্রেণির কিছু কিছু ছত্রাকে একাধিক হাইফা পাশাপাশি বৃদ্ধি পাওয়ার সময় একত্রিত হয়ে দড়ির আকৃতি ধারন করে । এ দড়ির মতো অঙ্গকে রাইজোমর্ফ বলে।


রাইজোমর্ফ





স্কেলরোসিয়াম কাকে বলে ?

---একাধি হাইফা কখনো কখনো একত্রিত হয়ে ছত্রাক গুটি তৈরি করে , এগুলোকেই স্কেলরোসিয়াম বলে।

হস্টোরিয়াম কী?

--- কিছু কিছু পরজীবী ছত্রাক আন্ত:কোষীয় স্থানে অবস্থান করার সময় হাইফা হতে উৎপন্ন অশাখান্বিত বা শাখান্বিত অঙ্গ পোষক কোসে প্রবিষ্ট করে খাদ্য শোষণ করে এ অঙ্গটিকেই হস্টোরিয়াম বলে।








অটোসিয়াস ছত্রাক:

যে সকল ছত্রাক একটি মাত্র পোষক দেহে  সম্পূর্ণ জীবনচক্র সম্পন্ন করে তাদেরকে অটোসিয়াস ছত্রাক বলে। যেমন: Ustilago sp

হেটেরোসিয়াস ছত্রাক

যে সকল ছত্রাকের জীবন চক্র সম্পন্ন করতে একধিক পোষকের প্রয়োজন হয় তাকে হেটেরোসিয়াস ছত্রাক বলে। যেমন: Puccinia sp



ছত্রাকের বিভিন্ন প্রকার ফ্লাজেলা




প্লাজমোগ্যামি কী?

দুটি বিপরীতধর্মী গ্যামেটের সাইটোপ্লাজমের মিলনকে প্লাজমোগ্যামি বলে।


ক্যারিওগ্যামি কী?

প্লাজসমাগ্যামির মাধ্যমে পুরুষ ও স্ত্রী নিউক্লিয়াসের যে সমাবেশ ঘটে তাদের মিলনকে ক্যারিওগ্যামি বলে। 


সোমাটোগ্যামি কী?

শারীরিক কোষের মিলনের মাধ্যমে প্লাজমোগ্যামি সম্পন্ন হওয়াকে সোমাটোগ্যামি বলে।

সহবাসী ছত্রাক:

যে সকল ছত্রাকের পুরুষ ও স্ত্রী জননাঙ্গ একই থ্যালাসের উপর জন্মায় তাদেরকে সহবাসী ছত্রাক বলে।

ভিন্নবাসী ছত্রাক:

যে সকল ছত্রাকের পুং ও স্ত্রী জননাঙ্গ ভিন্ন ভিন্ন থ্যালাসে জন্মায় তাকে ভিন্নবাসী ছত্রাক বলে।


হলোকার্পিক ছত্রাক:

যে সকল ছত্রাকের গোটা দেহ জননাঙ্গে পরিনত হয় তাকে হলোকার্পিক ছত্রাক বলে। 

যেমন: Synchytrium

ইউকার্পিক ছত্রাক:

যে সব ছত্রাকের গোটা দেহ জননাঙ্গে পরিণত হয় না তাকে ইউকার্পিক ছত্রাক বলে।

যেমন: Saprolegnia

বাধ্যতামূলক পরজীবী:

যে সকল পরজীবী সুবিধাজনক পোষক দেহেই সফল জীবন যাপনের সক্ষম সে গুলোকে বাধ্যতামূল পরজীবী বলে।

প্যারাসেক্সুয়ালিটি কী?

কোন কোন ছত্রাকে প্লাজমোগ্যামি , ক্যারিওগ্যামি  ও মায়োসিস সংঘটিত হয় কিন্তু কোন নির্দিষ্ট ধাপে সম্পন্ন হয় না । এ ধরনের যৌন চক্রকে প্যারাসেক্সুয়াল চক্র এবং এ ঘটনাকে প্যারাসেক্সুয়ালিটি বলে।

যেমন: Aspergillus, Penicillium জাতীয় ছত্রাকে দেখা যায়।

ক্ল্যাম্প যোজক কী?

অনেক সময় মাইসেলিয়ামে পাশাপাশি দুটি কোষের মধ্যে সংযোগ সাধনের জন্য এর প্রস্থ প্রাচীরের কাছে হাইফা হতে সেতুর মতো সংযোগনল তৈরি হয় এ নলকে ক্ল্যাম্প যোজক বলে। 

Basidiomycetes শ্রেণির ছত্রাকে ক্ল্যাম্প যোজক দেখা যায়।





অ্যাপ্রোসোরিয়াম কী?

কিছু কিছু ছত্রাকের স্পোর অঙ্কুরিত হয়ে অংকুর নল উৎপন্ন  করে । এই অংকুর নল পোষক কোষের মধ্যে প্রবিষ্ট হওয়ার সময় অংকুর নল বা হাইফির অগ্রভাগ স্ফীত হয় । এই গঠনটির নাম অ্যাপ্রোসোরিয়াম।

ডলিপোর সেপ্টাম কাকে বলে?

---Basidiomycetes শ্রেণির ছত্রাকের সেপ্টামে ডলিপোর নামক একটি জটিল ছিদ্র থাকে । এ সেপ্টামকে ডলিপোর সেপ্টাম বলে। এ ছিদ্রের চারদিকে দ্বিস্তর বিশিষ্ট প্রাচীর থাকে।

গ্যামিট্যাঞ্জিয়াল সঙ্গম কী?

--- ছত্রাকের যৌন জননে যদি পুরুষ ও স্ত্রী গ্যামিট্যাঞ্জিয়ামের সমগ্র প্রোটোপ্লাস্টের মিলন ঘটে তাক গ্যামিট্যাঞ্জিয়াল সঙ্গম বলে। 


প্রোজেনকাইমা কী?

ছত্রাকের হাইফি যখন পাশাপাশি অথবা সমান্তরালভাবে অবস্থান করে  আলতোভাবে বোনা জালক সদৃশদেহ টিস্যু গঠন করে তখন তাকে প্রোজেনকাইমা বলে।

কয়েকটি মৃতজীবী ছত্রাকের নাম:

Agaricus, Mucor, Rhizopus ইত্যাদি।


ছত্রাকের কিছু অযৌন স্পোর:

১) অয়ডিয় ২) কনিডিয়া  ৩)  জুস্পোর  ৪) ক্ল্যামাইডোস্পোর   ৫) ব্লাস্টোস্পোর


ছত্রাকের বিভিন্ন প্রকার স্পোর









No comments

Powered by Blogger.