পদার্থের অবস্থা
পদার্থের অবস্থা হতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ।
- যার ভর আছে ,আয়তন দখল করে তাকে পদার্থ বলে।
- পদার্থের তিনটি অবস্থা যথাঃ কঠিন, তরল ও বায়বীয়।
- কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে এবং স্থান দখল করে।
- তরল পদর্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই।
- বায়বীয় পদার্থের আকার বা আয়তন কিছুই নেই।গ্যাসীয় পদার্থের অনু সমূহের আন্ত:আনবিক দূরুত্ব অনেক বেশি তাই তাদের আকর্ষণ শক্তি অনেক কম।
- পানি তিন অবস্থায় থাকেতে পারে। কঠিন (বরফ),তরল (পানি) এবং গ্যাসীয় (বাষ্প)
- একই পদার্থের তিন অবস্থার কারণ -তাপের প্রভাব।
- পানির গলনাংক শূন্য ডিগ্রী সেন্টিগ্রেড।
- পানির স্ফুটনাংক ১০০ ডিগ্রী সেন্টিগ্রেড।
উর্ধ্ব পাতন
- কঠিন পদার্থকে উত্তপ্ত করলে কিছু কিছু ক্ষেত্রে তরলে রুপান্তরিত না হয়ে সরাসরি বাষ্পে রুপান্তরিত হয় তাকে উর্ধ্ব পাতন বলে।
- উর্ধ্বপাতিত পদার্থ সমূহ - কর্পুর , গন্ধক, আয়োডিন , ন্যাপথালিন ইত্যাদি।
No comments
New comments are not allowed.