Genetics (জেনেটিকস) বংশগতিবিদ্যা
বিসিএস, ব্যাংকসহযে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্যাবলিঃ
- বংশগতির প্রধান উপাদান বলা হয় ক্রোমোসোমকে।
- ক্রোমোসোমের স্থায়ী পদার্থ হলো- DNA
- ক্রোমোসোম হলো- নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত নিউক্লিওপ্রোটিন দ্বারা গঠিত যে সব বস্তুর মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চিত হয়,তাকে ক্রোমোসোম বলে।
- ক্রোমোসোম দুই প্রকার যথা - ১. অটোসোম ২. সেক্স ক্রোমোসোম।
- অটোসোম - যেসব ক্রোমোসোম জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে অটোসোম বলে।
- সেক্স ক্রোমোসোম - যে ক্রোমোসোম জীবের যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে সেক্স ক্রোমোসোম বলে।
- মানুষের দেহ কোষে ক্রোমোসোমের সংখ্যা ২৩ জোড়া। ১ জোড়া সেক্স ক্রোমোসোম এবং ২২ জোড়া অটোসোম।
![]() |
| Chromosome |
ধান, মরিচ, টমেটো - ২৪- পিয়াঁজ,রসুন - ১৬
- মানুষ-৪৬, ছাগল- ৬০ , কবুতর- ৮০
রাসায়নিক গঠন
- ক্রোমোসোমে ৩৫% ডিএনএ, ৩৫% হিস্টোন, ২০% নন হিস্টোন এবং ১০% আরএনএ রয়েছে।
ক্রোমোসোমের কাজ
- বংশগতিতে জিন স্থানান্তর করে।
- DNA ধারন করে।
- প্রজাতীর বৈশিষ্ট্যকে বংশ পরম্পরায় বহন করে।
- ডিএনএ র মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করে।
- বিবর্তনের মূল উপাদান হিসাবে কাজ করে।

No comments
New comments are not allowed.