ওষধি উদ্ভিদ মেথি: Trigonella foenum-graeceum L.
ওষধি উদ্ভিদ মেথির পরিচিতি ও ব্যবহার
বৈজ্ঞানিক নাম: Trigonella foenum-graeceum L.
গোত্র বা Family: Fabaceae
ইংরেজি নাম: Fenumgreek
মেথি বর্ষজীবী ছোট বিরুৎ। ২০-২৫ সে.মি উঁচু হয়। পাতা যৌগিক ট্রাইফোলিয়েট। ২-২.৫ সে.মি লম্বা।ফুল হলুদাভ সাদা ১-২ টি।
পড ৫-৭.৫ সে.মি লম্বা। বীজের সংখ্যা ১০-২০ টি।
বাংলাদেশে মেথি মসলা হিসাবে চাষ করা হয়। মেথি পাঁচ ফোড়নের একটি উপাদান।
রাসায়নিক উপাদান:
বীজে আছে অ্যালকালয়েড, ট্রাইগোনেলিন ও কোলাইন, স্যাপোনিনস, ফ্ল্যাভোনয়েডস, উদ্বায়ী ও অ-উদ্বায়ী তেল।
আছে ফ্যাটি এসিড, প্রোটিন, প্রচুর সংখ্যক অ্যামাইনো এসিড, কার্বোহাইড্রেট,ভিটামিন এ, বি ,সি এবং নিকোটিনিক এসিড।
পাতায় থাকে স্যাপোনিনস, ফ্ল্যাভোনয়েডস, এবং স্টেরলস।
মেথির ব্যবহার:
বীজের সংকোচক, মূত্রবর্ধক, বিরেচক ও কামউদ্দীপক গুণ রয়েছে।
ডায়াবেটিস এর ওষধ হিসাবে মেথি ব্যবহার হয়ে থাকে।
মেথি বীজ চূর্ন বয়সী এবং ডায়াবেটিসএর মাত্রাভেদে দৈনিক ২-৩ চামচ প্রতিদিন ২-৩ বার খাওয়া হয়।
তবে প্রতিদিন সকাল বেলা ১ চামচ খাওয়াই আদর্শ মাত্র।
ঋতুস্রাবজনিত সমস্যা ও প্রসব পরবর্তি সমস্যায় মেথি ব্যবহৃত হয়।
উচ্চ রক্তচাপ, যৌনরোগ ও বাতের চিকিৎসায় মেথি ব্যবহার হয়ে থাকে।
পাতা মৃদু বিরেচক তাই উপকরী।

.jpg)
.jpg)
No comments